বিশ্বব্যাপী চলমান দুর্যোগ উত্তরণের উপায় জানালেন জাভেদ জাফেরী - গ্লোব নিউজ বিডি

কৌতুকাভিনেতা, ডান্সার ও টিভি উপস্থাপক জাভেদ জাফেরী বলিউডের অসংখ্য সিনেমায় কাজ করেছেন। চলচ্চিত্র জগতে প্রচুর মানসম্মত কাজ করার পাশাপাশি তাকে চলমান পরিস্থিতি সম্পর্কে প্রায়ই বিশ্লেষণমূলক স্ট্যাটাস দিতে দেখা যায়।

জাভেদ জাফেরী
গতকাল তিনি টুইটারে লেখেন, "ভাইরাস, বন্যা, ভূমিধ্বস, ভূমিকম্প, তাপ প্রবাহ ইত্যাদি হলো আমাদের কর্মের বিপরীতে প্রকৃৃতির প্রতিক্রিয়া। আমাদের এখন টিকে থাকার জন্য একে অন্যকে সর্বোচ্চ পরিমাণ সাহায্য সহযোগীতা করতে হবে যাতে আমরা একটা জীব প্রজাতি হিসেবে টিকে থাকতে পারি। সেইসাথে শিক্ষাও নিতে পারি। আমরা ইতিমধ্যেই দেখেছি কেট্টো, মিলাপ, গিভ ইন্ডিয়া ইত্যাদি ক্যাম্পেইনে বিন্দু বিন্দু অনুদান মহাসাগরে পরিণত হয়েছে।"
জাভেদ জাফেরী

তিনি আরো বলেন, "বিন্দু বিন্দু জলের মতো দান করতে থাকুন এবং দোয়া করুন। ঈশ্বর, আমি যা পরিবর্তন করতে পারিনা তা সহ্য করবার শক্তি আমাকে দাও। আর যেগুলো আমার বদলাবার সামর্থ্য রয়েছে সেগুলো পরিবর্তনে আমাকে উৎসাহ দাও। আর আমাকে জ্ঞান দাও যাতে আমি ভালোমন্দের পার্থক্য বুঝতে পারি।"

মন্তব্যসমূহ