ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে মিলার নতুন গান বিজয়ের আহবান - গ্লোব নিউজ বিডি

 বেশকিছুদিন ধরে ফুটবল বিশ্বকাপ নিয়ে মাতামাতি চলছে তারকাদের মধ্যে। জনপ্রিয় সব তারকারা আর্জেন্টিনা ব্রাজিল সহ নিজ নিজ দলের জার্সি পরে ছবি আপলোড দেওয়ায় ব্যাস্ত। এমন সময় জনপ্রিয় রক শিল্পী মিলা প্রকাশ করলেন বিশ্বকাপ ফুটবল নিয়ে একটি গান, যার নাম বিজয়ের আহবান।

মিলার গান বিজয়ের আহবান
সবসময় ব্যাতিক্রমী কিছু করে আলোচনায় আসেন মিলা। এবারেও তাই করলেন। গত বিশ্বকাপের গান "হোয়েন আই গেট ওল্ডার, আই উইল বি স্ট্রংগার। দে উইল কল মি ফ্রিডম, জাস্ট লাইক এ ওয়েভিং ফ্ল্যাগ" গানটির সুরের সাথে কিছুটা মিল রেখে বিজয়ের আহবান গানটি বানিয়েছেন তারা। গানটি লিখেছেন উপল এবং সুর করেছেন মিলা নিজেই।
রক শিল্পী মিলা
রম্য খানের সংগীত পরিচালনায় বিজয়ের আহবান গানটি পরবেশিত হয়েছে অগ্নিবীণা এবং জি সিরিজের ব্যানারে। গতকাল মিলা তার ফেসবুকে গানটির ইউটিউব লিংক শেয়ার করে সংক্ষেপে লেখেন, "কে জিতবে? আর্জেন্টিনা না ব্রাজিল। বিজয়ের আহবান। মিলা। উপল। জি-সিরিজ" গানটি প্রকাশের পর ভক্তদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন মিলা।

মন্তব্যসমূহ