রাস্তার পশুদের নিয়মিত খাওয়াচ্ছেন নায়লা নাঈম - গ্লোব নিউজ বিডি
বিভিন্ন রকম ব্যাতিক্রমী সাজপোশাক এবং নিত্যনতুন কর্মকান্ডের জন্য প্রায়ই আলোচনায় আসেন বাংলাদেশের হট মডেল হিসেবে পরিচিত নায়লা নাঈম।
কখনো পিজ্জা ডেলিভারী গার্ল সেজে চমকে দেন দর্শককে।কখনো বা আর্জেন্টিনার পতাকার আদলে পোশাক বানিয়ে আলোচনার ঝড় তোলেন। যদিও তিনি আর্জেন্টিনা সাপোর্ট করেন না।
তবে অপরুপ সুন্দরী এই মডেল রাস্তার পশুপাখিকে অত্যন্ত ভালোবাসেন। চলার পথে কোনো কুকুর কিংবা বিড়াল দেখলে তিনি আদর করে কোলো তুলে নেন।রাস্তায় বিচরণরত অভুক্ত কুকুর বেড়ালের প্রতি তার ভীষণ মায়া। তিনি তার ব্যাগে সবসময় ক্যাট ফুড, ডগ ফুড ইত্যাদি রাখেন। চলার পথে কোনো ক্ষুধার্ত পশু চোখে পড়লেই তিনি গাড়ী থামিয়ে তাদের খেতে দেন।গত বৃহস্পতিবার তিনি তার ফেসবুক পোষ্টে লেখেন, "আজকে দুপুরে মগবাজার signal পার হওয়ার সময় মগবাজার ফ্লাইওভারের নিচে ছোট্ট বাচ্চা বিড়ালটি দেখতে পেলাম। বাচ্চা বিড়ালটি ক্ষুধার্ত ছিল। ব্যাগে রাখা cat food এর কৌটা থেকে বাচ্চাটিকে cat food দিলাম।" এরপর তিনি গত সোমবার আরেকটি স্ট্যাটাসে লেখেন, "আজকে কারওয়ান বাজার থেকে বাসায় ফেরার পথে হাতিরঝিলে যখন থেমে পথশিশুদের সাথে মিলে কয়েকটা কুকুরকে খাবার দিচ্ছিলাম।"





মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!