শীগগীরই আসছে আয়ুস্মান খুরানার নতুন ছবি ডক্টর জি - গ্লোব নিউজ বিডি

 জনপ্রিয় বলিউড অভিনেতা আয়ুস্মান খুরানাকে এবার দেখা যাবে চিকিৎসকের ভূমিকায়। তার নতুন ছবির নাম ডক্টর জি। জংলী পিকচার্স প্রযোজিত এবং অনুভূতি কাশ্যপ পরিচালিত এই ছবিটির গল্প লিখেছেন সৌরভ ভারত এবং বিশাল ওয়াগ।

ডক্টর জি ছবিতে আয়ুস্মান খুরানা
আজ আয়ুস্মান খুরানা টুইটারে এই ছবিটি পোস্ট করে লেখেন, "ডক্টর জি প্রস্তুত হয়ে বের হয়েছে। এবার হবে শ্যূটিং।"
ডক্টর জি ছবির কলাকুশলী
সুমিত সাক্সেনার সংলাপে এবং চারজনের যৌথ চিত্রনাট্যে নির্মিতব্য এ  সিনেমা সম্পর্কে আয়ুস্মান বলেন, "শীগগীরই আসছি, রুগী দেখতে"।
ভিকি ডোনোর ছবির দৃশ্য
জানা যায়, সম্প্রতি মাত্র মাস দুয়েক আগে আয়ুস্মান তার বিখ্যাত সিনেমা ভিকি ডোনোর এর নয় বছর পূর্তি উদযাপন করেছেন।

মন্তব্যসমূহ