অলিম্পিক গেমসে ভারত দলের সমর্থনে ভিডিও বানালেন অক্ষয় - গ্লোব নিউজ বিডি

 অলিম্পিক গেমস ফিফা বিশ্বকাপের পরেই পৃথিবীর বৃহত্তম খেলাধুলার আয়োজন। এ বছর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হচ্ছে জাপানের রাজধানী টোকিওতে। আগামীকাল থেকে শুরু হতে চলা এই গেমসে অংশগ্রহণ করতে আজ রওয়ানা হয়েছে টিম ইন্ডিয়া। তাদেরকে উৎসাহ যোগাতে অক্ষয় কুমার নিজে একটি ভিডিও বানান। একইসাথে ভক্তদেরও ভিডিও বানাতে অনুরোধ করেন।

অক্ষয় কুমার
এ ভিডিওতে অক্ষয় বলেন, "টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়ারদের উৎসাহ আমাদের সবাইকে মিলে বাড়াতে হবে। আমি বিশ্বাস করি যে, আমাদের অনেক অনেক উৎসাহ এবং দোয়ার বরকতে আমাদের খেলোয়াড়েরা ভারতের নাম উজ্জল করবে। আমার টিম হলেন আপনারা অর্থাৎ আমার ভক্তরা। তো বন্ধুরা, আপনারাও নিজ নিজ দলের সাথে ভিডিও বানিয়ে  চিয়ার্স ফর ইন্ডিয়া হ্যাশট্যাগের সাথে পোষ্ট করুন। আর অবশ্যই আপনার ৫ জন বন্ধুকে ট্যাগ করতে ভুলবেন না।"
টোকিও অলিম্পিক ২০২০
জানা যায়, টোকিও অলিম্পিক ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে করোনা পরিস্থিতির কারনে এই গেমসের দিনক্ষণ পিছিয়ে আনা হয়েছে। আগামীকাল ২৩ জুলাই জাপানের সম্রাট নারুহিতো এই গেমস উদ্বোধন করবেন। এতে ২০৪ টি দেশ অংশগ্রহণ করবে। এ খেলা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।

মন্তব্যসমূহ