করোনার মধ্যেও একের পর এক গান রিলিজ করে চলেছেন সংগীতশিল্পী আসিফ আকবর - গ্লোব নিউজ বিডি

 আসিফ আকবর গত দুই তিন দশক ধরে গ্রাম বাংলার শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। তাকে চেনেনা, এমন বাঙালী কমই রয়েছে। প্যান্ডেমিকের মধ্যে অন্য সব শিল্পিরা যখন ভয়ে জড়োসড়ো হয়ে বসে আছেন, তখন আসিফ আকবর দুঃসাহসিকতার সাথে একের পর এক গান গেয়ে মানুষকে অভয় দিচ্ছেন।

আসিফ আকবরের নতুন গান - ভেঙে পড়োনা
গতকাল তিনি তার ফেসবুক পেজে ভেঙে পড়োনা গানটি প্রকাশ করেন। এ গানে তিনি লকডাউনে ঘরে থাকা মানুষদের আশ্বাস দিয়েছেন। এছাড়া চলতি অর্থবছরে প্রবাসীরা সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স পাঠানোয় প্রবাসীদের নিয়েও একটি গান গেয়েছেন তিনি।
আসিফ আকবরের নতুন গান - স্যালুট প্রবাসী ভাই
এছাড়া এই মহামারীতে একাধিক ভালোবাসার গানও গেয়েছেন আসিফ আকবর। সম্প্রতি দেবদাস নামে একটি গানে তাকে দেখা যায় এক নতুন লুকে।
আসিফ আকবরের নতুন গান - দেবদাস
এছাড়া চলমান করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ঘরে থাকার ফলে স্বামী স্ত্রীতে যেসব দন্দ্ব সংঘাত সৃষ্টি হয়েছে, সেসব বিষয়েও গান গেয়েছেন তিনি। তোমাকে যেন ভুলে যাই এরকমই একটি গান।
আসিফ আকবরের নতুন গান - আমার একার নয়
আমার একার নয় গানটিতে মরহুম অ্যান্ড্রু কিশোর ও আজাদ রহমানকে স্মরণ করেন তিনি। সেইসাথে এ গানে সাম্প্রদায়িক সম্প্রীতির কথাও বলেন আসিফ আকবর।

মন্তব্যসমূহ