ক্যাটরিনা কাইফের জন্মদিনে তারকাদের শুভেচ্ছা - গ্লোব নিউজ বিডি

 বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফের আজ জন্মদিন। তাকে উইশ করতে টুইটারে স্ট্যাটাস দিয়েছেন প্রায় অর্ধশত খ্যাতিমান তারকা এবং হাজারো কলাকুশলী।

জন্মদিনের কেক কাটছেন মাধুরী দীক্ষিত
ক্যাটরিনার সাথে মঞ্চে নাচতে থাকা এই ছবিটি শেয়ার করে মাধুরী দীক্ষিত লেখেন, "শুভ জন্মদিন ক্যাটরিনা। অনেক সুখে থাকো। তোমাকে আরো ইতিবাচক হতে হবে। ভালোবাসা নিয়ো।"
মাধুরী দীক্ষিত ও ক্যাটরিনা কাইফ
নেহা ধুপিয়া এই ছবিটি শেয়ার করে লেখেন, "জন্মদিনে অনেক শুভেচ্ছা রইলো ক্যাটরিনা। তোমাকে অনেক ভালবাসি।"
নেহা ধুপিয়া ও ক্যাটরিনা কাইফ

অভিনেত্রী ও প্রযোজক এনা সাহা লেখেন, "আপনি আমাদের অনেকের জন্যই আদর্শ স্বরুপ। আপনার কঠোর পরিশ্রম এবং আত্মনিবেদন আপনার প্রতিটি কাজে ফুটে ওঠে। আপনি আমার প্রিয়দের একজন। জন্মদিনে আপনার সৌভাগ্য কামনা করি এবং অনেক অনেক ভালবাসা জানাই"

মন্তব্যসমূহ