২০২২ সালে মুক্তি পাবে বলিউডের নতুন মুভি রকি অর রাণী কি প্রেম কাহানী | গ্লোব নিউজ বিডি
রকি অর রাণী কি প্রেম কাহানী সিনেমাটি পরিচালনা করছেন স্বনামধন্য পরিচালক কারন জোহর। আর এতে মূল চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমী, রণবীর সিং এবং আলিয়া ভাট।
গতকাল কারন জোহর তার টুইটার একাউন্টে সিনেমাটির পোস্টার আপলোড করে লেখেন, "হ্যা, এটা একটা প্রেম কাহিনী। কিন্তু না, এটা তোমাদের সাধারণ প্রেমকাহিনী নয়। রকি আর রাণী এবারে ভালবাসাকে নতুনভাবে ব্যাখা করবে আপনাদেরকে সাথে নিয়ে।" কিছুক্ষণের মধ্যেই নায়ক রণবীর সিং নিজের টুইটারে পোষ্টটি শেয়ার করে লেখেন, "হিরো আর হিরোইনের মধ্যে রয়েছে এক অদ্ভূত রকমের প্রেম।" এদিকে সিনেমাটির নায়িকা আলিয়া ভাটও পোষ্টটি শোয়ার করেন। তিনি লেখেন, "আমার প্রিয় মানুষদের সাথে একটি ব্যাতিক্রমধর্মী প্রেম কাহিনী। পরিবেশন করছি অন অ্যান্ড অনলি কারন জোহর পরিচালিত রকি অর রাণী কি প্রেম কাহানী। এটির গল্প লিখেছেন যৌথভাবে ইশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান এবং সুমিত রায়।"ছবিটি প্রযোজনা করেছেন যৌথভাবে হিরু ইয়াশ জোহর, কারন জোহর এবং অপূর্ব মেহতা। পরিবেশনায় রয়েছে ভিয়াকম ১৮ স্টুডিয়োজ এবং ধর্ম প্রোডাকশনস। ছবিটি নিয়ে আশাবাদী এর নির্মাতা ও কলাকুশলীরা।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!