বলিউডের পরিচালক গোল্ডি বেহেল এর প্রথম সিনেমার ২০ বছর পূর্তি উদযাপন | গ্লোব নিউজ বিডি

 গোল্ডি বেহেল ২০০১ সালে তার প্রথম সিনেমা "বাস ইতনা ছা খাব হ্যায়" এর মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন। তার এ সিনেমায় অভিনয় করেন অভিষেক বচ্চন, রাণী মূখার্জী, সুস্মিতা সেন, জ্যাকি স্রফ সহ আরো অনেকে। ছবিটি ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ার পর তিনি বানান দ্বিতীয় ছবি "দ্রোন" যা মহাভারত নামক ধর্মগ্রন্থের একটি অংশকে নিয়ে বানানো হয়। তবে প্রথম সিনেমাটিই অধিক জনপ্রিয়তা পায়।

বাস ইতনা ছা খাব হ্যায় - পোস্টার
আজ গোল্ডি বেহেল তার টুইটার আইডিতে প্রথম সিনেমাটির স্মৃতিচারণা করে একটি পোষ্ট দেন। সিনেমাটির ২০ বছর পূর্তিকে অভিনন্দন জানিয়ে অভিষেক বচ্চনও এই পোষ্টটি শেয়ার করেন। সিনেমাটির শ্যূটিংয়ের কিছু দৃশ্য শেয়ার করলে স্মৃতিকাতর হয়ে পড়েন অভিনেতা অভিনেত্রীরা।
বাস ইতনা ছা খাব হ্যায় - শ্যূটিং দৃশ্য
গোল্ডি বেহেল হলে বলিউডের বেহেল পরিবারের একজন সদস্য। তার পিতার নাম রমেশ বেহেল। তিনি শুধু একজন সফল পরিচালকই নন, ডন সিনেমায় তিনি "নারাং" চরিত্রে অভিনয়ও করেন। তার নির্মিত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ আংগারে, বাস ইতনা ছা খাব হ্যায়, দ্রোন, লন্ডন প্যারিস নিউইয়র্ক, আই মি অর ম্যা ইত্যাদি। তিনি ২০০২ সালে নায়িকা সোনালী বেন্দ্রে কে বিয়ে করেন।
গোল্ডি বেহেল আর সোনালী বেন্দ্রে
২০০৫ সালে এই দম্পতির একটি সন্তান হয়, যার নাম রনবীর।

মন্তব্যসমূহ