ঈদে হৃদয় খানের নতুন গান আবেগী এই মন - গ্লোব নিউজ বিডি

 দীর্ঘদিন পর ঈদুল আজহা উপলক্ষ্যে হৃদয় খান নিয়ে এলেন নতুন এই গানটি। মিলন মাহমুদের লেখা এ গানটি পরিবেশনা করেছে এইচকে প্রোডাকশনস।

হৃদয় খানের নতুন অ্যালবাম আবেগী এই মন
এই গানের মিউজিক ভিডিওর জন্য সারাহ আলম অন্য এবং হৃদয় খানকে ক্যামেরাবন্দী করেছেন সিনেমাটোগ্রাফার রিংকন খান। আলোকসজ্জায় ছিলেন শফিকুল ইসলাম।
হৃদয় খান এবং সারাহ আলম অন্য
গতকাল ঈদের দিনে হৃদয় খান ফেসবুকে গানটির ইউটিউব লিংক শেয়ার করে লেখেন, "ঈদ মোবারক । আমার নতুন মিউজিক ভিডিও উপভোগ করুন । সবাই নিরাপদ থাকুন ।"
হৃদয় খান
জানা যায়, ২০০৮ সালে মাত্র ১৭ বছর বয়সে হৃদয় মিক্স-১ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে তিনি গানের ভুবনে তার যাত্রা আরম্ভ করেন। তার অন্য অ্যালবামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো হৃদয় মিক্স-২, হৃদয় মিক্স-৩, বল না, ছোয়া, ভালো লাগে না, ইত্যাদি।

মন্তব্যসমূহ