বলিউডে সিংগাম ছবির দশ বছর উদযাপন - গ্লোব নিউজ বিডি

 রিলায়েন্স এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও রোহিত শেটি পরিচালিত সিংগাম ছবিটি ২০১১ সালে নির্মিত হয়। অজয় দেবগণ অভিনীত এ ছবিটির আজ দশ বছর পূর্ণ হলো।

সিংগাম ছবিতে অজয় দেবগন
এ প্রসঙ্গে অজয় দেবগন আজ টুইটারে লেখেন, "সিংগাম ছবির সফল ১০ টি বছরের জন্য আমি টিমকে এবং ভক্তদেরকে ধন্যবাদ জানাই। এ ছবিটি আমি মাঠে কাজ করা সকল কর্মীদের উৎসর্গ করছি। সিংগাম শুধু একটা ছবিই নয়, এটা একটা আবেগ। সালাম জানাই সেইসব পুলিশ সদস্যদের যারা নিজের জীবনের পরোয়া না করে ঈমানদারী আর ন্যায়নিষ্ঠার সাথে দেশের সেবায় নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।"
সিংগাম ছবির দৃশ্যে অজয় দেবগন
এদিকে, সিনেমাটির দশ বছর পূর্তি উপলক্ষ্যে আজ রাত আটটায় স্যাটেলাইট টিভি চ্যানেল স্টার গোল্ড এটি প্রচার করেছে।

মন্তব্যসমূহ