হাছন রাজার গান গাইলেন চঞ্চল চৌধুরী ও শাওন আহমেদ - গ্লোব নিউজ বিডি

 গতকাল চঞ্চল চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক পেজে হাছন রাজার "নিশা লাগিলো রে" গানটির ইউটিউব লিংক শেয়ার করেন। এ গানে কণ্ঠ দিয়েছেন তিনি ও মেহের আফরোজ শাওন।

চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন
গানটি এর আগে ২০০২ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত "হাছন রাজা" সিনেমায় ব্যাবহৃত হয়েছিলো। তবে এবারে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের প্রযোজনায় গানটিকে নতুন আঙ্গিকে পরিবেশন করা হয়েছে। পার্থ বড়ুয়ার সংগীত পরিচালনায় এ গানটিতে যন্ত্র বাজিয়েছেন নয়ন, জালাল সহ আরো অনেকে।
বাঁশিওয়ালা জালাল
দেওয়ান হাছন রাজা চৌধুরী সুনামগঞ্জ জেলার লক্ষণশ্রী থানার তেঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মাত্র ১৭ বছর বয়সে জমিদারী দেখাশোনার দায়িত্ব পান। জানা যায়, হাছন রাজা ৫টি বিয়ে করেছিলেন এবং হাজার খানেক গান রচনা করেছিলেন। এ পর্যন্ত গবেষকেরা তার মাত্র ৫ শতাধিক গান খুজে পেয়েছেন।

মন্তব্যসমূহ