আজ একই দিনে বলিউডের দুই নায়িকার জন্মদিন - গ্লোব নিউজ বিডি

আজ বলিউড অভিনেত্রী ভূমি পেদনেকার এবং প্রিয়াংকা চোপড়ার জন্মদিন। ১৯৮৯ সালে মুম্বাইতে জন্মগ্রহণ করেন অভিনেত্রী ভূমি পেদনেকার। তিনি শুভ মঙ্গল সাবধান, টয়লেট সহ বেশ কয়েকটি সমালোচিত মুভিতে অভিনয় করে আলোচনায় এসেছেন। অপরদিকে ১৯৮২ সালে বিহারে জন্ম নেন প্রিয়াঙ্কা। তিনি ক্রিশ, ডন সহ বেশকিছু অ্যাকশন ধাচের সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। ৩১ বছর বয়সী অভিনেত্রী ভূমির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোষ্ট দিয়েছেন খ্যাতিমান তারকারা।
ভূমি পেদনেকার
অক্ষয় কুমার ভূমির সাথে এই ছবিটি শেয়ার করে লেখেন, "বার্থডে বালিকাকে হাসানোর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। সে স্পষ্টভাবেই বুঝে গেছে যে আজ তার বয়স আরো এক বছর বেড়ে গেলো। দুঃখ কোরোনা ভূমি, বয়স বাড়ার সাথে সাথে তোমার জ্ঞানও বাড়ছে।"
ভূমি পেদনেকার ও অক্ষয় কুমার
ভূমিকে শুভেচ্ছা জানিয়ে ইয়ামি গৌতম ধর লেখেন, "শুভ জন্মদিন প্রিয় ভূমি। একটি আশ্চর্যজনক বছর আসুক তোমার জীবনে। ঝলমল করতে থাকো তুমি, শুভকামনা রইলো"
অনিল কাপূর ও প্রিয়াঙ্কা চোপড়া
অপরদিকে ৩৯ বছর বয়সী প্রিয়াঙ্কা চোপড়াকে শুভেচ্ছা জানিয়ে অনিল কাপূর লেখেন,"হ্যাপী বার্থডে পিসি। দেখো, তুমি বিশ্বজয়ের জন্য আরেকটি বছর পেলে।"

মন্তব্যসমূহ