পরিবেশ বিপর্যয়ের ভয়ংকর তথ্য দিলেন আসিফ আকবর - গ্লোব নিউজ বিডি

 ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে তারকারা বিভিন্ন রকম স্ট্যাটাস দিয়েছেন। কিন্তু কণ্ঠশিল্পী আসিফ আকবরের লেখাটি ছিলো একটু ভিন্ন ধাচের।

আসিফ আকবর
তিনি লেখেন, "জার্মানী বেলজিয়াম লুক্সেমবার্গ বন্যা দেখছে। পরিবেশ বিপর্যয় নিয়ে লেকচার হয়েছে অনেক।আমেরিকার অরিগন অঙ্গরাজ্য জ্বলছে দাবানলে। উন্নত বিশ্ব উন্নতির আকাঙ্খায় প্রকৃতিকে হত্যা করেছে প্রতিনিয়ত। আর আমরা অনুন্নত উপাদানেরা প্রকৃতি ধ্বংস করছি বুঝে না বুঝে। প্রকৃতি রেগে গেছে। সারা দুনিয়ার নানাভাবে তান্ডব চালাচ্ছে। স্রষ্টার চেয়ে সৃষ্টি শক্তিশালী হলে এমন বিনাশ অবশ্যাম্ভাবী। এক করোনার লোড নিতে গিয়ে পরমানু বোমা এখন বিশ্রামে। ক্ষমতা দম্ভ প্রভাবশালী হওয়ার মত অযাচিত নেগেটিভ প্রবনতাগুলো আজ অসহায়। সমাজ রাষ্ট্র পৃথিবী এক অমোঘ সর্বনাশের মুখোমুখি। আর বাকী থাকলো সাধারন মানুষ। মাথায় রাখতে হবে সাধারন হওয়া সবসময়ই অসাধারন ব্যাপার। আজ পবিত্র ঈদ উল আজহার কুরবানীর ত্যাগে মহিমান্বিত হোক বিশ্ব। মানুষ বাঁচলে পৃথিবীর মূল্য থাকবে। মানুষের মধ্যে থেকে ভালবাসা বিদায় নিলে সর্বনাশের হিসেব চলতেই থাকবে। আমার কথায় কোন কিছুই যায় আসেনা জানি। তবুও মানবপ্রেম যেন না মরে যায় দুনিয়া থেকে সেটাই মহান আল্লাহর কাছে আজকের দিনের চাওয়া। ঈদ মুবারক! ভালবাসা অবিরাম…"
আসিফ আকবরের পরিবার হজ্জ পালন করেছেন
এদিকে, আসিফ আকবর গত তিন বছর আগে স্ত্রী এবং দুই পুত্র সহ মক্কা থেকে হজ্জ পালন করে আসার ছবি পোষ্ট করে জানান, তাদের হজ্জের তিন বছর পূর্ণ হলো। এছাড়া, আসিফ আকবর এবার ঈদে আমি একা নামের একটি নতুন গান প্রকাশ করেছেন। গানটির কথা ও সুর করেছেন ইথুন বাবু।

মন্তব্যসমূহ