অতিরিক্ত ব্যায়াম করে রোগ বাধালেন আরেফিন শুভ - গ্লোব নিউজ বিডি
বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেতা বছর দুয়েক আগে ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমায় শেখ মুজিবুর রহমান চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এত বড় মাপের এই মুভিতে চান্স পেয়ে দিশেহারা হয়ে পড়েন আরেফীন শুভ। বঙ্গবন্ধু চরিত্রের জন্য নিজের শরীর ফিট করতে উঠেপড়ে লাগেন তিনি।
নিয়মিত জিমে যাওয়া আসা আর প্রোটিন শেক খেয়ে ভারী ভারী সব যন্ত্রপাতি ওঠানামা করতে থাকেন তিনি। কিন্তু হঠাৎ, কোনো এক অসতর্ক মূহুর্তে পা ফসকে গিয়ে তার পায়ের হাটুর সাথে গোড়ালী সংযোগকারী একটি মাংশপেশীতে টান লাগলে তীব্র ব্যাথায় আঃ করে ওঠেন আরেফীন শুভ।পরে চিকিৎসকের স্মরণাপন্ন হলে সিটি স্ক্যান, এক্সরে ইত্যাদি পরীক্ষা করে ডাক্তার জানান, অতিরিক্ত চাপের ফলে তার এই ক্ষতি হয়েছে। টানা বিশ্রামের পরামর্শ দিয়ে কিছু ওষুধ লিখে দেন ডাক্তার। ভক্তরা আশা করেছিলো, শীগগীরই সুস্থ হয়ে উঠবে তাদের প্রিয় নায়ক। কিন্তু আরেফীন শুভ জানান, হাটাচলা করতে আজো সমস্যা হয় তার। তিনি ফেসবুকে কয়েকটি ছবি আপলোড দিয়ে লেখেন, "দুই বছর হতে চললো টিবিয়ালিস পোস্টেরিয়র টেন্ডিনাইটিস রোগে ভুগছি। আর কত ?"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!