এমএলএর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সায়োনি ঘোষ - গ্লোব নিউজ বিডি
টলিউডের জনপ্রিয় নায়িকা সায়োনি ঘোষ, অভিনয় জগতে যেমন একের পর এক নতুন কাজ করে যাচ্ছেন, একইভাবে রাজনীতির জগতেও রয়েছে তার সক্রিয় বিচরণ। মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেসের সমর্থক এই নায়িকা প্রায়ই মোদি সরকার এবং বিজেপির সমালোচনা করে স্ট্যাটাস দেন। এবারে তিনি সাক্ষাৎ করলেন হাওড়ার শিবপুর অঞ্চলের এমএলএ মনোজ তিওয়ারীর সঙ্গে।
গতকাল টুইটারে এ সাক্ষাতের কয়েকটি ছবি আপলোড দিয়ে তিনি লেখেন, "পশ্চিমবঙ্গ বিধানসভার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মনোজ তিওয়ারীর সঙ্গে সাক্ষাৎ বরাবরই আনন্দের।" এসময় মনোজ তিওয়ারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সায়োনি ঘোষ।তিনি আরো লেখেন, "নতুন ভারত তৈরীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর জোর জবরদস্তিমূলক আচরণ তাকে ক্রমেই ভারতের এক মহা বিয়োগাত্বক নাটকের নায়কে পরিণত করে তুলছে। ভারতীয়রা অবশেষে জাদুকর এবং প্রতারকের মধ্যে পার্থক্য করতে সক্ষম হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সময় শেষ হয়ে এসেছে।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!