করোনাকালে শরীর ফিট রাখতে প্রচুর ব্যায়াম করছেন বিদ্যা সিনহা মীম - গ্লোব নিউজ বিডি

লকডাউনে ঘরে বসে থেকে অন্যান্য তারকারা যখন মোটা হয়ে যাচ্ছেন তখন শরীর ফিট রাখতে বিদ্যা সিনহা মীমের যেন প্রচেষ্টার অন্ত নেই। প্রচুর পরিমাণে প্রোটিন শেক খাওয়ার পাশাপাশি শারীরিক কসরত করে যাচ্ছেন মীম।
জিম করছেন বিদ্যা সিনহা মীম
তিনি আজ ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, "একজন ভদ্রমহিলার মত আচরণ করুন, একজন বসের মত চিন্তা করুন" জানা যায়, মীম আজকাল ব্লেড সিক্স পারসেন্ট ফিটনেস স্টুডিওতে প্রচুর সময় দিচ্ছেন। মীমের এসব ছবি ভক্তদেরকে যে বার্তা দিচ্ছে তা হলো, শরীর ফিট রাখতে হলে জিমের কোনো বিকল্প নেই। তিনি এই ছবিটি পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে লেখেন, "নিজের উপর বিশ্বাস রাখো"
জিম করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম
তবে শুধুমাত্র জিম করেই ক্ষান্ত নন তিনি। ফ্যাশনেও তার যথেষ্ট মনোযোগ রয়েছে। আজ তিনি নতুন মডেলের এই পোশাকটি পরে বেশ কয়েকটি ছবি আপলোড করেন।
বিদ্যা সিনহা সাহা মীম
এসব ছবিতে ভক্তদের ব্যাপক প্রশংসা পান মীম। তবে অনেকে তার সমালোচনা করতেও ছাড়েননি।

মন্তব্যসমূহ