দিনেশ বিজন প্রযোজিত ও লাক্সমান উতেকার পরিচালিত মিমি সিনেমাটি এ মাসের ৩০ তারিখ নেটফ্লিক্স এবং জিয়ো সিনেমা অ্যাপে মুক্তি পাবে। ছবিটির ট্রেইলার প্রকাশিত হবে আগামী মঙ্গলবার।
 |
| মিমি সিনেমার পোস্টার |
এ সিনেমাটি তে মিমি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কৃতি সানোন। তিনি টুইটারে লেখেন, "এই জুলাইয়ে একটা অনাকাংখিত প্রস্তাব মেয়েটির জীবন বদলে দেবে"। এ সিনেমায় মিমিকে দেখা যায় একজন গর্ভবতী নারী চরিত্রে। তার ঘরে তারকাদের অনেক ছবি টাঙানো থাকে। তবে একটা ছবি মিমির ভীষণ প্রিয়। গত ছয় জুলাই রণবীর সিংয়ের জন্মদিনে এই ছবিটি পোস্ট করে কৃতি সানোন টুইটারে লেখেন, "প্রিয় রণবীর সিং, তুমি মিমির সবচে প্রিয়, আর সেইসাথে আমারও"।
মিমি ছবিটির আবহ সংগীত এবং গানের সুর করেছেন মহান সুরকার এআর রহমান। তিনি টুইটারে ছবিটির পোস্টার শেয়ার করে লেখেন, "এই জুলাইয়ে সবচে সুখি সিনেমাটি আপনাদের কাঁদাবে। কে জানতো, একটা সিদ্ধান্ত এতগুলো প্রতিক্রিয়ার জন্ম দেবে !"
সামরুদ্ধি পোরে রচিত গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিবেশিত হবে ম্যাড ডক অরিজিনালস এবং জিয়ো স্টুডিওজ এর সৌজন্যে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!