আগস্টে মুক্তি পাবে বিষ্ণুবর্ধন পরিচালিত শেরশাহ - গ্লোব নিউজ বিডি

স্বনামধন্য তামিল পরিচালক বিষ্ণুবর্ধন এবারে কার্গিল যুদ্ধের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মাণ করলেন শেরশাহ সিনেমাটি। হিন্দী ভাষায় এটাই তার প্রথম ছবি। এটি আগামী ১২ আগস্ট অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি।

শেরশাহ সিনেমার পোস্টার
আজ নায়িকা টুইটারে লেখেন, "দুঃসাহসীকতা, বীরত্ব এবং আত্মত্যাগের অসাধারণ যাত্রা, যা আগে কখনও দেখা যায়নি"। এদিকে, মুভিটি সম্পর্কে নায়ক লেখেন, "বীরেরা তাদের গল্পের মধ্য দিয়ে বাঁচে। আমরা আপনাদের মাঝে কার্গিল যুদ্ধের আসল হিরো বিক্রম বাত্রার কাহিনী উপস্থাপন করতে পেরে সম্মানিত বোধ করছি। এ সিনেমায় অভিনয় করাটা আমার জন্য ছিলো এক সুদীর্ঘ যাত্রা। আমি এজন্য গর্ববোধ করছি"
শেরশাহ সিনেমার পোস্টার
এ সিনেমা সম্পর্কে কারণ জোহর লেখেন, "একজন সাধারণ লোকের অসাধারণ বীরত্বপূর্ণ যাত্রা। এটি আমাকে একইসাথে গর্বিত এবং রোমাঞ্চিত করেছে।"

মন্তব্যসমূহ