বই লিখলেন জনপ্রিয় রেসলার ক্রিস জেরিকো - গ্লোব নিউজ বিডি
সম্প্রতি ডব্লিউ ডব্লিউ ই এর জনপ্রিয় রেসলার ক্রিস জেরিকো তার ৩০ বছরের রেসলিং জীবনের অভিজ্ঞতা তুলে ধরে একটি বই লেখেন। বইটির নাম থার্টি ইয়ার্স অফ স্ম্যাশেস, ম্যাচেস অ্যান্ড হিটসঃ দি কমপ্লিট লিস্ট অফ জেরিকো।
এ বইটিতে জেরিকো তার খেলা সেরা ম্যাচগুলোর অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি লেখেন, "আমি জীবনে যতজনের সাথে খেলেছি তার মধ্যে সেরা ছিলো মাত্র দুজন। একজন জাপানের তানাহাশি এবং অন্যজন আন্ডারটেকার"।জেরিকো আরো লেখেন, "আমি আন্ডারটেকারের সাথে প্রথমবার খেলার সুযোগ পেয়েছিলাম ডব্লিউ ডব্লিউ ই'তে ১২ বছর কাটানোর পর। এর আগে কখনো আমাদের শিডিউল মেলেনি। আন্ডারটেকার একজন মহান রেসলার। তার সাথে খেলতে পেরে আমি গর্বিত"।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!