দেবদাস সিনেমার উনিশ বছর উদযাপিত হচ্ছে বলিউডে - গ্লোব নিউজ বিডি

বাঙালী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ২০০২ সালে নির্মিত হয় দেবদাস চলচ্চিত্রটি। এতে অভিনয় করেন শাহরুখ খান, মাধুরী দিক্ষিত, ঐশ্বরিয়া রাই সহ আরো অনেকে। চলতি মাসে সিনেমাটির ১৯ বছর পূর্ণ হলো।

দেবদাস সিনেমার পোস্টার
এ উপলক্ষ্যে সিনেমাটির শ্যূটিং চলাকালীন সময়ের বিভিন্ন স্মৃতি স্মরণ করে পোষ্ট দেন অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীরা। শাহরুখ খান টুইটারে লেখেন, "যত সব রাত জাগা, ভোরে ঘুম থেকে ওঠা, আরো কত সব সমস্যার সমাধান হয়েছিলো। এসব সম্ভব হয়েছিলো শুধুমাত্র অভিজাত মাধুরী দীক্ষিত, ঝলমলে রুপের অধিকারী ঐশ্বরিয়া রাই, সদা হাস্যোজ্জল জ্যাকি স্রফ এবং প্রাণশক্তিতে পরিপূর্ণ কিরন খের এর কারনে। আর সমগ্র টিম অভিজ্ঞ ভানসালি সাহেবের নির্দেশনায় চমৎকার কাজ করেছিলো। একটা কথা না বললেই নয়, আমার ধূতিটা বারবার খুলে পড়ছিলো"।
দেবদাস ছবির শ্যূটিংয়ে শাহরুখ খান
এদিকে, কিশোর বয়সেই দেবদাস ছবিতে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। তিনি গত সোমবার টুইটারে লেখেন, "উনিশ বছর আগে, আজকের এই দিনে দেবদাস ছবির মধ্য দিয়ে হিন্দি চলচ্চিত্র জগতে আমার অভিষেক হয়। গান তৈরীর সেই দৃশ্যগুলো আজো আমার স্মৃতিতে জলজল করছে। মাত্র ১৬ বছর বয়সের সেই ছোট্ট মেয়েটিকে বিশ্বাস করে সুযোগ দেওয়ার জন্য আমি পরিচালক সঞ্জয় লীলা ভানসালি সাহেবের কাছে কৃতজ্ঞ।"
সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল
উল্লেখ্য, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসটি ১৯১৭ সালে প্রকাশিত হওয়ার পর এর গল্প অবলম্বনে এ পর্যন্ত বাংলা ও হিন্দিতে ১৮ টি সিনেমা বানানো হয়েছে।

মন্তব্যসমূহ