আসছে উমেশ শুকলার নতুন ছবি আখ মিচোলি - গ্লোব নিউজ বিডি

 কমেডি ধাচের ভারতীয় চলচ্চিত্র পরিচালক উমেশ শুকলা। তিনি ইতিমধ্যেই ১০২ নট আউট, ও মাই গড ইত্যাদি কমেডি মুভিগুলো বানিয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। তার এবারের কমেডী ঘরানার ছবি আখ মিচোলি।

আখ মিচোলি ছবির পোস্টার
আশীষ ওয়াঘ, উমেশ শুকলা এবং সনি পিকচার্স ফিল্মস ইন্ডিয়া প্রযোজিত এই মুভিতে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, অভিমন্যু দাসানি, ম্রুনাল ঠাকুর, শারমান জোশী, অভিষেক ব্যানার্জী, দিব্য দত্ত সহ আরো অনেকে।
আখ মিচোলি ছবির পোস্টার
ছবিটি সম্পর্কে প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল টুইটারে লেখেন, "মারাত্বক বিনোদনময় এই ছবিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত। এতে দেখানো হয়েছে এ বছরের সেরা বিয়ের অনুষ্ঠান।" জানা যায়, সিনেমাটির নির্মাণকাজ প্রায় শেষ হয়ে এসেছে। শীগগারই ছবিটি মুক্তি দেয়া হবে।

মন্তব্যসমূহ