ঈদ উপলক্ষ্যে যেমন ছিলো তারকাদের শুভেচ্ছাবার্তা - গ্লোব নিউজ বিডি
মুসলিম ধর্মের অনুসারীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এ দিনটিকে মুসলিম তারকারা যেমন নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করেন, একইভাবে অন্যান্য ধর্মের তারকারাও নিজ নিজ অবস্থান থেকে দিনটিকে উদযাপন করে থাকেন।
আজ সকালে সালমান খান তার স্ট্যাটাসে লেখেন, "আজ যেহেতু ঈদের দিন, বোনাস তো দিতেই হবে। এই নিন আমার ছোটভাই আরবাজ খান পরিচালিত কুইক হিল পিঞ্চ অনুষ্ঠানের লিংক। আমরা দুভাই সাইবার বুলিং সম্পর্কে মজার আলোচনা করেছি।" একই প্রসঙ্গে আরবাজ খান তার স্ট্যাটাসে লেখেন, "অবশেষে অপেক্ষার অবসান হলো। কুইক হিল পিঞ্চ এর দ্বিতীয় মৌসুমের প্রথম পর্ব প্রকাশিত হয়েছে। কোনো কিছুর প্রথম পর্বকে বিশেষ হতে হয়। আর এটা হচ্ছে একেবারেই বিশেষ একটি পর্ব। কারণ এটায় রয়েছেন আমার বড় ভাইয়া সালমান খান।"এদিকে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত হিন্দু হলেও ঈদ উদযাপন করেছেন। তিনি লেখেন, "আপনাদের সবাইকে একটি অত্যন্ত আনন্দময় ও নিরাপদ ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশাকরি আপনারা সবাই কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এই উৎসবের আনন্দ সবার জীবনে ছড়িয়ে দিন। ঈদ মোবারক !"এদিকে সংগীত শিল্পী নেহা কাক্কার স্বামীর সাথে ছবি আপলোড দিয়ে লেখেন, "ঈদ মোবারক ! আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা!"


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!