মহাকরণ অভিযানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করলেন সোহম চক্রবর্তী - গ্লোব নিউজ বিডি

 টলিউডের জনপ্রিয় নায়ক সোহম। তিনি অভিনয়ের পাশাপাশি মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস রাজনীতির সাথেও জড়িত। প্রায়ই তাকে বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে শামিল হতে দেখা যায়।

শহীদবেদীতে ফুল দিচ্ছেন সোহম চক্রবর্তী
সোহম চক্রবর্তী আজ টুইটারে কয়েকটি ছবি পোষ্ট করে লেখেন, "১৯৯৩ সালের ২১ শে জুলাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আহ্বানে শান্তিপূর্ণ মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে শহিদ হয়েছিলেন যে ১৩ জন। তাঁদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে চণ্ডীপুর বিধানসভার বিভিন্ন অঞ্চলে শহিদবেদীতে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপনের কিছু বিশেষ মুহূর্ত" এর আগে এ উপলক্ষ্যে আজ সকালে মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দলের সমর্থকদের উদ্দেশ্যে একটি ভার্চুয়াল জনসভা আয়োজনের ঘোষণা দেন।
মহাকরণ স্মরণে জনসভার ডাক দেন মমতা
মমতা বন্দোপাধ্যায় টুইটারে লেখেন, "১৯৯৩ সালের আজকের দিনে যে ১৩ জন নিস্পাপ মানুষ পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলো, আমি তাদেরকে স্মরণ করছি। আমি আমার সকল ভাইবোনকে আজ দুপুর দুইটায় আমার সাথে এক ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত হওয়ার আহবান জানাচ্ছি। অমানবিক বর্বরতার বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর জোরালো হতে হবে।"

মন্তব্যসমূহ