ভক্তদের কোভিড সচেতনতা বাড়াতে সোশাল মিডিয়ায় প্রচারণা চালাচ্ছেন বলিউড তারকারা - গ্লোব নিউজ বিডি
দীর্ঘ লকডাউনে ঘরে বসে থেকে থেকে ক্লান্ত হয়ে গেছেন আমিশা প্যাটেল। তিনি টুইটারে করোনা পূর্ববর্তী কিছু ছবি শেয়ার করে লেখেন, "এগুলো কোভিড উনিশের আগের ছবি, যখন আমরা কোনোরকম ভয় সংকোচ ছাড়াই স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতাম, নিজের মতো করে চলতে পারতাম।"
তিনি আরো বলেন, "আশা করি শীগগীরই আবার একটা স্বাধীন জীবন ফিরে পাবো। স্বাধীনভাবে বিশ্বভ্রমণের জন্য আমার আর দেরী সহ্য হচ্ছেনা। আমরা যত বেশী সতর্ক হবো, তত দ্রুত আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। তাই মাস্ক পরুন, নিরাপদ থাকুন"।এদিকে অক্ষয় কুমার লেখেন, "যখন আমি স্কুলে পড়তাম, তখন আমি বন্ধুদেরকে রোগ সনাক্তকরণ পরীক্ষা না করতে উৎসাহ দিতাম। কিন্তু এখন আমি আমার বন্ধুদেরকে কোভিড টেস্ট করতে ঠেলে পাঠাই। কারণ, আগে আমার নিজের নিরাপত্তা, এরপর বন্ধুত্ব।"তিনি আরো জানান, "একটা ব্রেকিং নিউজ যা আপনার দিনকে নষ্ট করবেনা বরং দিনকে সার্থক করে তুলবে, তা হলোঃ এখন থেকে কোভিসেফ নামক যন্ত্রের সাহায্যে আপনি নিজেই আপনার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পরীক্ষা করতে পারবেন।"



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!