ঈদে প্রচারিত হবে তানজিন তিশার ১৪ টি নাটক - গ্লোব নিউজ বিডি

 গতকাল স্বনামধন্য অভিনেত্রী তানজিন তিশা তার ফেসবুক পেজে জাকারিয়া সৌখিন পরিচালিত এক মুঠো প্রেম নাটকটির ট্রেইলার প্রকাশ করেন। এছাড়া এবার ঈদে রাফাত মজুমদার রিংকু পরিচালিত ব্যাংকার গার্লফ্রেন্ড, মিজানুর রহমান আরিয়ান পরিচালিত হ্যালো শুনছেন, ভিকি জাহেদের কায়কোবাদ, সাহসিকা, অবসর, ব্যাঙের ছাতা, পাপ্পু ওয়েডস পিংকী, ক্রাইম পার্টনার সহ মোট ১৪টি নাটকে অভিনয় করেছেন বর্তমান সময়ের ব্যাস্ত অভিনেত্রী তানজিন তিশা।

হ্যালো শুনছেন নাটকের পোস্টার
এর মধ্যে পাঁচটি নাটকে তাকে নায়িকা হিসেবে দেখা যাবে জোভানের বিপরীতে, তিনটি নাটকে আফরান নিশোর বিপরীতে, দুইটিতে তাহসানের সাথে, একটিতে মোশাররফ করিম এবং একটিতে ইরফান সাজ্জাদের সাথে। এছাড়া বাকী দুটি নাটকে তাকে দেখা যাবে সাধারণ নারী চরিত্রে।
ব্যাংকার গার্লফ্রেন্ড নাটকের পোস্টার
একসাথে এতগুলো নাটকে কাজ করায় কাজের মান কমে গেছে কিনা জানতে চাইলে তানজিন তিশা বলেন, "আমি অত্যন্ত যত্নের সাথে কাজগুলো করেছি। তাছাড়া প্রতিটি নাটকের গল্পই চমৎকার। আশা করি দর্শকের ভালো লাগবে।"

মন্তব্যসমূহ