বিমল রায়ের জন্মবার্ষিকীতে তার প্রশংসায় পঞ্চমুখ নয়াদিল্লী চলচ্চিত্র ফাউন্ডেশন - গ্লোব নিউজ বিডি

 গত সোমবার বাঙালী পরিচালক বিমল রায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে টুইটারে পোষ্ট করে নয়াদিল্লী চলচ্চিত্র ফাউন্ডেশন। তারা লেখে, "বিমল রায়কে শ্রদ্ধাভরে স্মরণ করছি, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক জয় হে গানটিকে ১৯৫০ সালে ভারতের জাতীয় সংগীতের স্বীকৃতি পাওয়ারও আগে ১৯৪৪ সালে উদয়ের পথে নামক বাংলা সিনেমায় ব্যাবহার করেন। সে বছর একই গানের হিন্দী সংস্করণ তিনি আবার ব্যাবহার করেন হামরাহি সিনেমায়"

চলচ্চিত্র পরিচালক বিমল রায়

এছাড়া বিমল রায়ের গুণের প্রশংসা করেন বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল।

চলচ্চিত্র পরিচালক বিমল রায়, সূচিত্রা সেন ও দিলীপ কুমার

তিনি বলেন, বিমল রায়ের সিনেমাগুলো এর চিত্রগ্রহন পদ্ধতির কারনে বিশেষ স্থান অধিকার করে আছে। তিনি আলোর উৎস উন্মোচনের মাধ্যমে সময়ের ধারণা তৈরী করতেন। তার সিনেমার দৃশ্যগুলো দেখে আপনি বলতে পারবেন এটি দিনের কোন ভাগের ঘটনা।

মন্তব্যসমূহ