মালিকানাহীন পশুদের খাওয়াচ্ছেন জ্যাকলিন ফার্নান্দেজ - গ্লোব নিউজ বিডি
আজ এক টুইটার বার্তায় জ্যাকলিন ফার্নান্দেজ কুকুরদের খাওয়ানোর কিছু ছবি পোষ্ট করে লেখেন, "টিম জে এফ ইয়োলো ফাউন্ডেশন এবং আমি সক্রিয়ভাবে স্বেচ্ছাসেবা করছি মুম্বাইয়ের আশেপাশে অবস্থিত পশু আশ্রয় কেন্দ্রগুলোতে।"
তিনি আরো লেখেন, "এসব যায়গায় থাকা বিপন্ন পশুদের সংকট মোকাবেলায় খাদ্য সহায়তা দিয়ে আমার সাথে যুক্ত হয়েছে ড্রুলস ইন্ডিয়া নামের একটি সংস্থা। তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তারা এ সহায়তা দিয়েছে যাতে আমি ভারতজুড়ে হাজারো সংকটাপন্ন পশুদের খাওয়াতে পারি।"তিনি বলেন, "আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এসব পশুর জীবনমান পরিবর্তনে এগিয়ে এসেছেন।"


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!