বাংলার লোকসঙ্গীতের প্রচার ও প্রসারে নিরলস প্রচেষ্টা আলাউদ্দীন কাওয়ালের - গ্লোব নিউজ বিডি

সংগীত ভালোবাসেনা এমন মানুষ কমই খুজে পাওয়া যায়। কথায় বলে, যার মধ্যে সুর নেই তিনি অসুর সমতূল্য। সংগীতের সুরের মূর্ছনা শ্রোতার মনে আনন্দ যোগায়, বেদনার অংশীদার হয়ে সান্তনা দেয়। গানকে ভালোবেসে অনেকেই গাইতে গাইতে গায়েন হয়ে যান। কেউবা আবার  তত্বকথার ভেদ অনুসন্ধান করতে করতে হয়ে যান সংগীত গবেষক। এমনই একজন হলেন চট্টগ্রামের নিভৃতচারী সাধক আলাউদ্দিন কাওয়াল।

আলাউদ্দিন কাওয়াল
তার সুবিশাল সংগ্রহশালায় রয়েছে বাংলার দশ হাজার লোকো কবির গান সম্বলিত অসংখ্য বই। গত দুই যুগ ধরে সংগীতের একনিষ্ঠ ভক্ত আলাউদ্দিন কাওয়াল বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত কণ্ঠশিল্পী হলেও আত্মপ্রচার করতে একদমই পছন্দ করেন না। তিনি প্রয়াত সংগীতজ্ঞ আবদুল গফুর হালীর একজন সম্পর্কিত নাতি ও শিষ্য। গিয়াসউদ্দিন আত তাহেরী থেকে শুরু করে নকুল কুমার বিশ্বাস, এরকম হাজারো গুণীজনের সাথে যার সরাসরি বন্ধুত্ব রয়েছে সেই আলাউদ্দিন কাওয়াল নিজেও একজন গুণী ব্যাক্তি। তিনি একাধারে একজন কাওয়ালী গায়ক ও সংগীত গবেষক।
তাহেরীর সাথে আলাউদ্দিন কাওয়াল

আলাউদ্দীন কাওয়াল নিজ জেলা চট্টগ্রামের বাইরেও ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, কুষ্টিয়া, চাঁদপুর, নরসিংদী, বগুড়া, যশোর সহ ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে গান পরিবেশন করে থাকেন। মরমী সাধকদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং তাঁদের গানের বই সঞ্চয় করতে ভালোবাসেন তিনি। এছাড়া আলাউদ্দিন কাওয়াল একজন কবিও বটে। প্রথম কাব্যগ্রন্থ মাওলার দয়া সহ প্রায় ২০টি যৌথ কাব্যগ্রন্থ এবং ১টি একক কাব্যগ্রন্থ রয়েছে তার।

আলাউদ্দিন কাওয়াল

কাওয়ালী ও মাইজভান্ডারী ঘরানার কন্ঠশিল্পী আলাউদ্দিন কাওয়াল জানান, বর্তমান প্রজন্ম নিজ দেশীয় সংস্কৃতিকে ভুলে পাশ্চাত্য সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে। তাদের মধ্যে বাংলার লোকো সংগীত প্রচার ও প্রসারই তার জীবনের লক্ষ্য। জানা যায়, সম্প্রতি তিনি বিশ্বের পাঁচ শতাধিক সাধকের নাম নিয়ে একটি গান রচনা করেছেন। আলাউদ্দিন কাওয়াল Bangla Folk Song নামে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন।

মন্তব্যসমূহ

  1. কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছি।।

    উত্তরমুছুন
  2. গ্লোব নিউজ বিডি সফলতা অর্জন করবে একদিন আমার বিশ্বাস।।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!