দীর্ঘ বিরতির পর চিত্রজগতে ফিরে এলেন শিল্পা শেটি - গ্লোব নিউজ বিডি
নব্বই দশকের এই নায়িকা প্রায় ১৪ বছর কোনো সিনেমা করেননি। এই সময়ে তিনি সংসার ও সন্তান নিয়ে ব্যাস্ত সময় পার করেছেন। কিন্তু করোনাকালে ঘরে বন্দী থেকে অতীষ্ঠ হয়ে গেছেন শিল্পা। তাই সিদ্ধান্ত নিয়েছেন আবারও নায়িকা হিসেবে আবির্ভূত হবেন।
আজকাল টুইটারে মডেলিং করে একের পর এক ছবি আপলোড দিচ্ছেন তিনি। ছবির ক্যাপশনগুলো জানিয়ে দেয় এই বয়সে ঝুকি নিতে তোয়াক্কা করেন না শিল্পা। এই ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, "ঝুকি নাও নয়তো সুযোগ হাতছাড়া হয়ে যাবে"।সম্প্রতি শিল্পা তার নব্বই দশকের গান চুরাকে দিল মেরা'র পার্ট টু তে কাজ করেছেন। চেহারায় তারুণ্য ধরে রাখার কারনে দুই যুগ পরেও নায়িকা হিসেবে নির্মাতাদের ব্যাপক সারা পেয়েছেন তিনি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!