ফকীর আলমগীরের সুস্থতা কামনা করে লাইভে এলেন মিলা - গ্লোব নিউজ বিডি

জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী রয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। সম্প্রতি তাকে নিয়ে একটি ডুয়েট গান করার উদ্দেশ্যে তার বাসায় যান মিলা।

ফকীর আলমগীর
সেখানে গিয়ে মিলা দেখতে পান প্রবীন এই শিল্পীর ফুসফুসের অধিকাংশই নষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণে। এসময় ফকীর আলমগীরের পরিবার থেকে মিলাকে তার অসংখ্য ভক্তদের দিয়ে দোয়া করানোর অনুরোধ করেন ফকীর আলমগীরের পরিবার।
মিলা
পরে মিলা ফেসবুক লাইভে এসে ভক্তদের উদ্দেশ্যে বলেন, "আমি মহান এই শিল্পীর সাথে একটি ডুয়েট গান করতে চেয়েছিলাম। অথচ করোনার আক্রমণে তার এখন জীবন নিয়েই টানাটানি। আপনারা তার আরোগ্যের জন্য দোয়া করবেন। আমি তার বাসায় গিয়ে দেখেছি, তার সন্তানেরা সবাই সুপ্রতিষ্ঠিত। তাদের কোনো টাকার দরকার নেই। আপনারা শুধু দোয়া করবেন।"

মন্তব্যসমূহ