মোশাররফ করিমের নতুন নাটক সরি - গ্লোব নিউজ বিডি
প্রধানত ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন আলম আনোয়ার। ঈদ উপলক্ষ্যে অন্যান্য তারকারা যখন প্রতিযোগীতা করছে কে কার থেকে বেশী সংখ্যক নাটকে অভিনয় করবে, তখন মোশাররফ করিম আরো একধাপ এগিয়ে গেলেন। তিনি টিভি প্লাটফর্মের পাশাপাশি ইউটিউবের জন্যও করেছেন বেশ কয়েকটি নাটক।
শহীদুল্লাহ সবুজের লেখা কাহিনী অবলম্বনে সরি নাটকটির চিত্রনাট্য ও সংলাপ তৈরী করেছেন পরিচালক নিজেই। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রুবিনা রেজা জুই, শহীদুল্লাহ সবুজ, শেখ মাহবুবুর রহমান, জাহিদুর রহমান, দীনা হোসেন, রাসেল আহমেদ সহ আরো অনেকে। নাটকটির সিনেমাটোগ্রাফী ও ভিডিও এডিট করেছেন যৌথভাবে ফোরকান উদ্দিন ও রায়হান খান।নাটকটি আজ সন্ধ্যা সাতটায় ইউটিউব চ্যানেল টিভি গেট এ প্রচারিত হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!