শীগগীরই লস্ট সিনেমার শ্যূটিং শুরু করবেন অনিরুদ্ধ রায়চৌধুরী - গ্লোব নিউজ বিডি

বলিউড ও টলিউডে সিনেমা বানিয়ে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। এবারে তিনি আরেকটি হিন্দী সিনেমা বানানোর জন্য প্রস্তুত।

পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী
লস্ট নামের এই হিন্দী সিনেমাটির শ্যূটিং হবে কোলকাতা এবং পুরুলিয়াতে। গোয়েন্দা কাহিনী নির্ভর এই সিনেমাটিতে অভিনয় করবেন ইয়ামি গৌতম, পঙ্কজ কাপুর, রাহুল খান্না, নীল ভূপালম, পিয়া বাজপেয়ী, তুষার পান্ডে সহ আরো অনেকে।
লস্ট সিনেমার পোস্টার
গতকাল অনিরুদ্ধ রায়চৌধুরী টুইটারে লেখেন, লস্ট একটি রোমাঞ্চকর অভিযানের কাহিনী। শীগগীরই এর দৃশ্য ধারণ করা হবে। শ্যামল সেনগুপ্ত এবং রিতেশ শাহ এর লেখা গল্পে এ ছবির সংগীত পরিচালনা করবেন শান্তনু মৈত্র এবং স্বানন্দ কিরকিরে। চিত্রগ্রহণ করবেন অভীক মুখোপাধ্যায়।

মন্তব্যসমূহ