অক্টোবরে মুক্তি পাবে সনির অ্যানিমেটেড মুভি হোটেল ট্রানসিলভানিয়া ট্রান্সফরম্যানিয়া - গ্লোব নিউজ বিডি
এটি এই মুভি সিরিজের চতুর্থ সংস্করণ। এর আগে ২০১২ সালে মুক্তি পায় এ সিরিজের প্রথম ছবি হোটেল ট্রানসিলভানিয়া। এরপর ২০১৫ সালে মুক্তি পায় দ্বিতীয় পর্ব হোটেল ট্রানসিলভানিয়া টু। তারপর ২০১৮ সালে মুক্তি পায় এ সিরিজের তৃতীয় ছবি হোটেল ট্রানসিলভানিয়া থ্রী, সামার ভ্যাকেশন। এবং সবশেষ চতুর্থ পর্ব হোটেল ট্রানসিলভানিয়া, ট্রান্সফরম্যানিয়া মুক্তি পাবে এ বছর অক্টোবরে।
সনি পিকচার্স অ্যানিমেশন প্রযোজিত এই কার্টুন মুভিটি আগামী পয়লা অক্টোবর বিশ্বজুড়ে সিনেমা হলগুলোতে মুক্তি পাবে। সনি পিকচার্স তাদের টুইটারে লেখেন, "আগামী পয়লা অক্টোবরে কিছু দানবীয় মজার জন্য প্রস্তুত হোন। এদিন এমন কিছু রুপান্তর দেখুন যা আগে দেখেননি।"এদিকে একই দিনে ব্রন স্টুডিওজ এর অ্যাডামস ফ্যামিলিও মুক্তি পাবার কথা রয়েছে। একই সময়ে প্রায় একই ধরনের দুটি অ্যানিমেটেড মুভি মুক্তি পাচ্ছে বলে সিনেমাটির ব্যাবসায়িক সফলতা নিয়ে আশংকায় রয়েছে সনি পিকচার্স।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!