লেখক শ্রীজাত ব্যানার্জীকে এবার দেখা যাবে পরিচালক হিসেবে - গ্লোব নিউজ বিডি
১৯৯০ সাল থেকে লেখালেখি করে আসছেন শ্রীজাত বন্দোপাধ্যায়। কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, অনেকগুলো সিনেমায় গানও লিখেছেন। এমনকি জুলফিকার সিনেমায় অভিনয়ও করেছেন। তবে এবারে তিনি আসছেন পরিচালক হয়ে।
সম্প্রতি প্রযোজক রানা সরকার ফেসবুকে একটি পোষ্ট করে নতুন পরিচালকদের কাছ থেকে গল্প চেয়েছিলেন, যেটায় তিনি অর্থলগ্নি করবেন। অনেকেই কমেন্ট করেছিলো। এরমধ্যে শ্রীজাত লেখেন, তিনি মানবজমিন নামে একটি সিনেমা বানাতে চান। শ্রীরামপ্রসাদের গানের দুটি লাইন "এমন মানব জনম রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা" লাইন দুটির অবলম্বনে এই সিনেমার চিত্রনাট্য বানাবেন শ্রীজাতো। এতে নায়ক নায়িকা হিসেবে ভেবেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রিয়াংকা সরকার কে। একথা শুনে সিনেমাটিতে টাকা বিনিয়োগ করতে রাজী হয়েছেন প্রযোজক রানা সরকার।আজ পরমব্রত চ্যাটার্জী টুইটারে এই ছবিটি আপলোড করে লেখেন, "নতুন পরিচালকের সাথে ছবি তুললাম। এই যাত্রায় সামনে এগিয়ে যেতে চাই।" জানা যায়, জয় সরকারের সংগীত পরিচালনায় এ ছবির গান গাইবেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!