আবারও ব্যাতিক্রমী ঘরানার নাটক বানালেন কাজল আরেফীন অমি - গ্লোব নিউজ বিডি
২০১৮ সালে ব্যাতিক্রমধর্মী নাটক ব্যাচেলর পয়েন্টের মাধ্যমে ব্যাপক আলোচিত হন কাজল আরেফীন অমি। গতানুগতিক ধারার বাইরে এসে কাজ করতে কখনো ভয় পাননা মেধাবী ও আশাবাদী এই পরিচালক। এবার ঈদে তিনি বানিয়েছেন আরো দুটি ভিন্নধর্মী নাটক। গতকাল প্রচারিত হয়েছে তার নতুন নাটক অদভূত।
কাজল আরেফীন অমি জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশের নির্মাতারা পারিবারিক গল্প নিয়ে কোনো নাটক বানাচ্ছেন না। এছাড়া ভৌতিক থ্রীলার ঘরানার কাজও খুব কম হচ্ছে। এসব কথা মাথায় রেখেই তিনি এবার ঈদে বানিয়েছেন পারিবারিক নাটক আপন এবং ভৌতিক নাটক অদভূত।অদভূত নাটকটিতে অভিনয় করেছেন সাবিলা নূর, শরাফ আহমেদ জীবন, জিয়াউল হক পলাশ, চাষী আলম সহ আরো অনেকে। এদিকে পারিবারিক নাটক আপন এ অভিনয় করেছেন তারিক আনাম খান, আফরান নিশো, তাসনিয়া ফারিন, মনিরা মিঠু সহ অন্যান্যরা।নাটক দুটি সম্পর্কে অমি গতকাল ফেসবুকে লেখেন, "ধন্যবাদ আপনাদের একটি নতুন জনরা কে এতো অদভূত ভাবে গ্রহণ করার জন্য, আপনারা সত্যিই আমার আপন, ভালবাসা সবাইকে।"


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!