রান্নার অনুষ্ঠাণ মাস্টার শেফ উপস্থাপন করবেন বাহুবলীর নায়িকা তামান্না ভাটিয়া - গ্লোব নিউজ বিডি
গতকাল বাহুবলী সিনেমার ছয় বছর উদযাপন উপলক্ষ্যে টুইটারে একটি স্ট্যাটাস দেন তামান্না ভাটিয়া। তিনি লেখেন, "যে সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের ধারণাকেই পাল্টে দিয়েছে, সেই ছবির অংশ হতে পেরে আমি গর্বিত বোধ করছি। বাহুবলী চিরদিনই আমার হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে থাকবে"।
তিনি জানান, বাহুবলীর মতো একটি অসাধারণ চলচ্চিত্রে অভিনয় করাটা ছিলো তার জন্য নিজেকে প্রমাণ করার বিরাট এক সুযোগ।এদিকে তামান্না ভাটিয়া আরো জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে তার হাতে তেমন কোনো কাজ নেই। তাই তেলুগু ভাষায় প্রচারিত মাস্টার শেফ রাধুনী প্রতিযোগীতায় উপস্থাপিকা হিসেবে কাজ করবেন তিনি।জনপ্রিয় এই টিভি শো টি পরিবেশিত হবে জেমিনি ও বাটারফ্লাই এর সৌজন্যে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!