ফারুকীর জনপ্রিয় দুটি সিরিজ বিনামূল্যে দেখা যাবে চরকিতে - গ্লোব নিউজ বিডি

 মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত গত দশকের দুটি জনপ্রিয় টিভি সিরিজ একান্নবর্তী এবং সিক্সটি নাইন সম্পূর্ণ বিনামূল্যে দেখার সুযোগ দিচ্ছে ওটিটি প্লাটফর্ম চরকি। গল্প দুটির লেখক আনিসুল হক গত মঙ্গলবার ফেসবুকের মাধ্যমে এই তথ্য জানান।

সিক্সটি নাইন টিভি সিরিজের পোস্টার
গত দশকের মাঝামাঝি সময়ে ১০২ পর্বের একান্নবর্তী এবং ১০০ পর্বের সিক্সটি নাইন ধারাবাহিক নাটকদুটি পরিচালনা করে ব্যাপক সাড়া ফেলেন মোস্তফা সরোয়ার ফারুকী। প্রচলিত ঘরানার বাইরে এসে তিনি দর্শককে পরিচয় করিয়ে দেন এক জীবনঘনিষ্ট স্টোরিটেলিং পদ্ধতির সাথে।
একান্নবর্তী নাটকের পোস্টার
তার নাটকগুলোয় প্রথমবারের মতো সাধুভাষার পরিবর্তে চলিত ভাষা ব্যাবহার করা হয়। লাইটিং, সিনেমাটোগ্রাফী ইত্যাদিতেও ভিন্নতা নিয়ে আসেন ফারুকী। এদিকে, ১১ বছর আগে নিজের নাটকের নায়িকা তিশাকে ভালবেসে বিয়ে করেন ফারুকী।
বিবাহবার্ষিকীতে মোস্তফা সরোয়ার ফারুকী ও তিশা
গতকাল তাদের বিবাহবার্ষিকীতে এই ছবিটি আপলোড দিয়ে ফারুকী লেখেন, "ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, এই আশ্চর্যজনক আত্মার সঙ্গে এগারো বছর হয়ে গেছে! জীবন নামের এই যাত্রায় তোমাকে পাশে পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে! শুভ বার্ষিকী, টিস্কু!"

মন্তব্যসমূহ