ফিলহাল টু সিনেমার প্রচারে অক্ষয় কুমারের অভিনব কৌশল অবলম্বন - গ্লোব নিউজ বিডি

 অক্ষয় কুমার তার নতুন সিনেমা ফিলহাল টু প্রচারে ব্যাস্ত দিন পার করছেন। গতকাল তিনি তার টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেন। এতে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, "ফিলহাল টু মোহাব্বাত কে এত মোহাব্বত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি গায়ক নাও হও, অভিনেতা নাও হও, নৃত্যশিল্পি নাও হও তাতে কিছু এসে যায়না। তবু তুমি ফিলহাল টু সিনেমাটির উপরে একটি ভিডিও রিল বানাও। এটি অবশ্যই মজাদার হতে হবে। সেরা কয়েকটি ভিডিও আমি আমার ইনস্টাগ্রাম আইডিতে শেয়ার করবো।"

ফিলহাল টু সিনেমার প্রচারে অক্ষয় কুমার
এছাড়া তিনি দর্শকদের তৈরী মীম শেয়ার করে বলেন, "তোমরা এই সিনেমার স্ক্রীনশট নিয়ে যত পারো মীম বানাও" সেরা গুলো আমি শেয়ার করবো। তিনি ইতিমধ্যেই কয়েকটি ফানি মীম শেয়ারও করে ফেলেছেন।
ফিলহাল টু মীম
উল্লেখ্য, গত ৩০ জুন সিনেমাটির টিজার প্রকাশিত হওয়ার পর থেকে দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
ফিলহাল টু সিনেমার পোস্টার

সিনেমাটি পরিচালনা করেছেন অরবিন্দ খায়রা। আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, নূপূর সানোন, অ্যামি ভির্ক সহ আরো অনেকে। সিনেমাটির গান করেছেন বি প্রাক এবং জানী।

মন্তব্যসমূহ