কোলকাতায় বই কিনতে গিয়ে অবাক সানি লিওন - গ্লোব নিউজ বিডি
বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী কয়েকদিন হলো পশেচিমবাংলার রাজধানী কোলকাতায় অবস্থান করছেন। এখানকার অলিগলিতে ঘুরতে ঘুরতে হঠাৎ বইয়ের দোকানে চোখ আটকে যায় সানি লিওনের। তিনি বাঙালী লেখকের লেখা একটি বই কেনেন।
বইটি তাকে এতটাই মুগ্ধ করে যে তিনি ফেসবুকে এটির ছবি আপলোড করে লেখেন, "কোলকাতায় এসে সন্দীপ ভূতুরিয়ার লেখা আশ্চর্যজনক এই বইটি পেলাম। এটি বন্যপ্রাণী সংক্রান্ত একটি বই। দি বেরা বন্ড নামের এ বইতে দেখানো হয়েছে কিভাবে একজন মানুষ ছুটির দিনে ঘুরতে গিয়ে চিতাবাঘেদের সাথে বন্ধুত্ব করে। এটা মানুষ এবং পশুদের মধ্যে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরেছে। বইটি আপনারা অবশ্যই পড়বেন। আমি বইটার প্রেমে পড়ে গেছি।"
বইপ্রেমিক সানি লিওন জানান, তিনি প্রচুর বই পড়েন। যখন যে শহরে ঘুরতে যান, সেখানকার স্থানীয় লেখকদের বই কিনতে পছন্দ করেন তিনি। তার সংগ্রহে রয়েছে ভারতের বিভিন্ন প্রদেশের লেখকদের শতাধিক চমৎকার চমৎকার বই।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!