অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনায় নামলেন আলিয়া ভাট - গ্লোব নিউজ বিডি
বলিউডের জনপ্রিয় তারকা আলিয়া ভাটকে দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি। অভিনেতা হিসেবে তিনি যথেষ্টই সফল। তারপরও সালমান, শাহরুখ, আমীর খান সহ সিনিয়র সবাই যখন চলচ্চিত্র প্রযোজনা করছেন, তখন আলিয়াই বা বাদ থাকবেন কেন। তাই শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং এটারনাল সানশাইন প্রোডাকশনস এর পরিবেশনায় "ডারলিংস" নামে একটি সিনেমা প্রযোজনার মধ্য দিয়ে চলচ্চিত্র প্রযোজকের খাতায় নাম লেখালেন আলিয়া ভাট।
আজ বিকেলে আলিয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, "ডারলিংস এর প্রথম দিনের শ্যূটিং করলাম। প্রযোজক হিসেবে এটা আমার প্রথম ছবি। তবে আমি সবসময় একজন অভিনেত্রী ছিলাম এবং থাকবো। আমি এটা নিয়ে খুবই উত্তেজিত এবং নার্ভাস বোধ করছি। প্রথম দিনের শ্যূটিংয়ে আমি আমার লাইনগুলো না গুলিয়ে ফেলি, তাই আমি আমার মোবাইলে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই অ্যালার্ম দিয়ে রেখেছি।"আলিয়া ভাট আরো লেখেন, "আমার মনে হচ্ছে যেন এই নার্ভাসনেস কিছুতেই কাটছেনা। অবশ্য এটা কাটা উচিতও নয়। কারণ, নার্ভাস হওয়া এবং অনিশ্চিত হওয়ার মানে হলো তুমি সত্যিই বিষয়টাকে কেয়ার করছো। আমার জন্য শুভকামনা করো প্লিজ। কো অ্যাকটরদের সাথে ঠিকঠাক মতো কাজ করার জন্য তোমাদের দোয়া আমার ভীষণ প্রয়োজন।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!