ঈদে প্রচারিত হবে মিথিলার টেলিভিশন ফিচার ফিল্ম সাহসিকা - গ্লোব নিউজ বিডি
রাফিয়াত রশীদ মিথিলাকে এবার পর্দায় দেখা যাবে আইনজীবি চরিত্রে। আজ দুপুরে টুইটারের মাধ্যমে মিথিলা জানান, কাজী জাহিন হাসানের লেখা গল্পে কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় এবার ঈদে দীপ্ত টিভিতে প্রচারিত হবে মিথিলার ফিচার ফিল্ম সাহসিকা।
জানা যায়, আহমেদ খান হিরোক এবং নাসিমুল হাসানের লেখা সংলাপে অভিনয় করবেন তানজিন তিশা, মনোজ প্রামানিক, আশীষ খন্দকার, মিথিলা, তারিন জাহান, শাহেদ আলী সহ আরো অনেকে।মিথিলা জানান, সাহসিকা ফিচার ফিল্মটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এটি পরিবেশিত হবে বসুন্ধরা সয়াবিন তেলের সৌজন্যে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!