সত্যজিৎ রায়ের ফোকাস পুলারের জন্য সাহায্য চাইলেন প্রসেনজিৎ - গ্লোব নিউজ বিডি
স্বনামধন্য টলিউড অভিনেতা প্রসেনজিৎ চক্রবর্তী আজ টুইটারে অনিল ঘোষ নামে একজন সাবেক সিনেমা নির্মাণ সহকারীর জন্য সাহায্য চেয়ে পোষ্ট করেন।প্রসেনজিৎ লেখেন, "আশি বছর বয়সী অনিল ঘোষ। তাঁর নিপুণতায় আমরা পেয়েছি অনেক নিখুঁত, তাক লাগানো শট। 'কাপুরুষ ও মহাপুরুষ' থেকে 'আগন্তুক' - সত্যজিৎ রায়ের সব সিনেমার 'ফোকাস পুলার' ছিলেন অনিল ঘোষ।"জানা যায়, ২০১০ সালে কোলকাতার পার্ক স্ট্রীটে অবস্থিত স্টিফেন কোর্ট ভবনে আগুন লাগায় যে ৪৩ জন মারা গিয়েছিলেন, তাদের মধ্যে অনিল ঘোষের একমাত্র পুত্রও ছিলেন। বর্তমানে নিঃসঙ্গ অনিল ঘোষ একাকী জীবনযাপন করছেন। চোখেও ভালো দেখতে পাননা। তার ব্যাংক অ্যাকাউন্টে আগ্রহী লোকেদের অনুদান পাঠাতে অনুরোধ করেন প্রসেনজিৎ।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!