মায়ের কাছে গান শিখেছেন আরিজিৎ সিং - গ্লোব নিউজ বিডি
বলিউড এবং টলিউডের অসংখ্য সিনেমার প্লেব্যাক সিঙ্গার আরিজিৎ সিং গতকাল টুইটারে মায়ের সাথে তোলা কয়েকটি সেলফি পোষ্ট করে লেখেন, "আমার মা, আমার সংগীত গুরু"।
জানা যায়, ২০০৭ সাল থেকে তিনি সিনেমার গান গাওয়া শুরু করেন। বাংলা, হিন্দী সহ বেশ কয়েকটি ভারতীয় প্রাদেশিক ভাষায় অসংখ্য গান গেয়েছেন তিনি। জাতীয় পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় ভূষিত এই শিল্পীকে বলা হয় কিং অফ প্লেব্যাক সিংগিং।আরিজিৎ সিং কে অনেকেই আতিফ আসলামের দ্বারা প্রভাবিত মনে করে। কিন্তু আতিফ আসলাম বলেন, "ঈশ্বর যদি কারো প্রতি দয়া দেখান, আপনারও উচিত তাকে সম্মান করা। কাউকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নেই। আমাদেরকে বুঝতে হবে যে গানের জগতে এক নাম্বার বলে কিছু নেই।"এদিকে আরিজিৎ এর গান শেখা নিয়ে নানা জন নানা কথা বললেও আরিজিৎ বলেন, "মা ই আমার গানের গুরু, তার কাছেই সংগীতে হাতেখড়ি হয় আমার।"



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!