ভক্তদের সাথে নিয়ে গান লেখা শেষ হাবীবের, এবার গাওয়ার পালা - গ্লোব নিউজ বিডি

 কিছুদিন আগে ভক্তদের সাথে নিয়ে গান লেখার একটি খেলা আরম্ভ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবীব ওয়াহিদ। এ খেলার নিয়ম হলো, হাবীব একটি গানের লাইন পোষ্ট করবেন, এরপর ভক্তরা তার সাথে মিল রেখে পরের লাইন গুলো লিখে পাঠাবে।

হাবীব ওয়াহিদ
ফেসবুকে প্রায় একমাস আগে শুরু হওয়া এ খেলায় অংশ নেয় হাবীবের হাজারো ভক্ত। প্রত্যেকে দুই চার লাইন করে গানের বাণী লিখে পাঠায়। তার মধ্য থেকে বেছে বেছে সেরাগুলো প্রকাশ করেন হাবীব। এবারে গানটি তৈরী করার পালা।
হাবীবের ভক্তদের ফেসবুক কমেন্ট
গত বৃহস্পতিবার হাবীব ওয়াহিদ ফেসবুকে লেখেন, "ডান !
আবারো সবাইকে অভিনন্দন যারা সম্পূর্ণ নতুন এবং মৌলিক একটি গানের অংশ হতে যাচ্ছেন ! এবার আমার পালা ! আর হ্যা, আপনারা এটা জেনে খুশী হবেন যে এটি এখন একটি ডুয়েট গান হতে যাচ্ছে ! নির্বাচিত সকলকে আমার ইমেইল এড্রেস এ যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে। লেটস ডু দিস !
"
হাবীবের ভক্তদের ফেসবুক কমেন্ট
আশা করা যাচ্ছে, শীগগীরই নতুন এ ডুয়েট গানটি রিলিজ দেবেন হাবীব ওয়াহিদ। সেইসাথে উঠে আসবে কিছু অপ্রকাশিত প্রতিভাবান গীতিকার।

মন্তব্যসমূহ