রথযাত্রা উপলক্ষ্যে জগন্নাথ অষ্টকাম গানটি রিলিজ করলেন কৈলাশ খের - গ্লোব নিউজ বিডি
গতকাল এক সাক্ষাৎকারে কৈলাশ খের জানান উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরের রথযাত্রাকে সামনে রেখেই গানটি রিলিজ দিয়েছে কৈলাশ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। শ্রী জগন্নাথ অষ্টকাম নামের এ গানটি লিখেছেন আদি শংকরাচার্য এবং যৌথভাবে গেয়েছেন ডক্টর সম্বিত পত্র ও কৈলাশ খের।
তিনি বলেন, "গত ১৫ বছরের ক্যারিয়ারে আমি যে আধ্যাত্মিক চেতনা লাভ করেছি, তা ভারতবাসীর মধ্যে বন্টন করতে চাই। কারণ পৃথিবীতে আমি চিরদিন থাকবোনা, কিন্তু আমার কর্ম থেকে যাবে।"কৈলাশ বলেন, "আমি লক্ষ্য করে দেখেছি যে, আমার কণ্ঠে ধর্মীয় স্তুতিমূলক গানগুলো লোকেরা শুনতে পছন্দ করে। তারা এগুলোকে খুব ভক্তির নজরে দেখে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে প্রতিটি বৃহৎ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গান রচনা করবো।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!