লকডাউনে কাজ না থাকায় সবজি চাষে মন দিয়েছেন প্রীতি জিনতা - গ্লোব নিউজ বিডি
বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা এখন অনেকটাই অবসর সময় পার করছেন। এমনিতেও আর আগের মতো কাজের চাপ নেই, তার উপরে লকডাউন। তাই ঘরে বসে না থেকে বাড়ির পেছনে সবজির বাগান করেছেন তিনি। সম্প্রতি টুইটারে একটি ভিডিও আপলোড করেন তিনি। এতে দেখা যায় প্রীতি জিনতা একটি কেচি দিয়ে কেটে গাছ থেকে স্ট্রবেরি সংগ্রহ করছেন।
প্রীতি জানান, মায়ের সাথে মিলে এই বাগান করেছেন তিনি। এতে রয়েছে স্ট্রবেরী, কমলা, পেয়ারা, টমেটো, লেবু সহ নানা প্রজাতির গাছ।এ বাগানে কয়েকটি মরিচের গাছও লাগিয়েছেন তিনি। বেশীরভাগ গাছেই ফল এসেছে। তবে এ সফলতার পিছনে তার মায়ের অবদানই বেশী বলে জানান প্রীতি।প্রীতি তার টুইটারে লেখেন, "আমি আমাদের বাড়ির পেছনে ফলমূল এবং সবজির গাছ বেড়ে উঠতে দেখে যে কতটা খুশী হয়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। মার সাথে গত লকডাউনে আমি এই বাগান করেছিলাম"



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!