আসছে দেব রুকমিনী দম্পতির নতুন ছবি কিশমিশ - গ্লোব নিউজ বিডি
টলিউডের হিট নায়ক দেব অধিকারী এবারে নিজের বউ রুকমিনী মৈত্রের সাথে অভিনয় করবেন রাহুল মুখোপাধ্যায় পরিচালিত রোমান্টিক ছবি কিশমিশ এ।
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং এমকে মিডিয়ার যৌথ প্রযোজনায় এ ছবিতে অভিনয় করবেন খরাজ মূখার্জী, লিলি চক্রবর্তী, জুন মালিয়া, অঞ্জনা বসুরা সহ আরো অনেকে। গতকাল ঈদের দিনে এ ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে। আগামী মাস থেকে শুরু হবে শ্যূটিং।এ ছবির ক্যামেরার দায়িত্বে থাকছেন স্বনামধন্য সিনেমাটোগ্রাফার মধুরা পালিত, যিনি মাত্র কিছুদিন আগেই বলিউড ছবি এক দুয়ার সিনেমাটোগ্রাফী করেন। এছাড়া সংগীত পরিচালনায় থাকছেন গুনী সংগীতকার নীল চট্টোপাধ্যায়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!