অন্তরাত্মা ছবির শ্যূটিংয়ের দৃশ্য প্রকাশ করলেন শাকিব খান - গ্লোব নিউজ বিডি
গতকাল শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে অন্তরাত্মা ছবির পেছনের দৃশ্য সম্বলিত একটি ভিডিও আপলোড করেন। সোহানী হোসাইন প্রযোজিত ও ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ সিনেমাটি গত এপ্রিলে শ্যূটিং শেষ করে পোষ্ট প্রোডাকশনের জন্য কোলকাতায় পাঠানো হয়েছে।
গত মার্চে পাবনাতে শ্যূটিং শুরু হয় ওপার বাংলার নায়িকা দর্শনা বণিক এবং এপার বাংলার নায়ক শাকিব খান অভিনীত অন্তরাত্মা সিনেমাটির। মাঝখানে একটি রোমান্টিক দৃশ্যের শ্যূটিং চলাকালে দর্শনা বণিকের নখের আচরে শাকিব খানের চোখ ক্ষতিগ্রস্ত হলে চিকিৎসার জন্য কিছুদিন শ্যূটিং বন্ধ থাকে।গত রোযার ঈদে ছবিটি মুক্তি পাবার কথা থাকলেও করোনা মহামারীর কারণে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। জানা যায়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই দর্শকরা দেখতে পারবেন সিনেমাটি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!