আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন সানিয়া মির্জা - গ্লোব নিউজ বিডি

 ভারতের স্বনামধন্য টেনিস তারকা সানিয়া মির্জা এবং তার স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক পেলেন সংযুক্ত আরব আমিরাতে যাতায়াতের ১০ বছর মেয়াদী গোল্ডেন ভিসা। মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে নবায়নযোগ্য এই ভিসার সাহায্যে তারা আগামী দশ বছর অবাধে যাতায়াত করতে পারবেন দুবাই, আবুধাবী, শারজাহ, আল আইন সহ আমিরাতের সবগুলো প্রদেশে।

সানিয়া মির্জা ও শোয়েব মালিক
জানা যায়, সানিয়া মির্জা একার প্রচেষ্টায় ভারতীয় টেনিসকে বিশ্বের মানচিত্রে নিয়ে গেছেন। তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ২০১০ সালে তিনি তৎকালীন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক শোয়েব মালিককে বিয়ে করেন।
সানিয়া মির্জা
সানিয়া মির্জা বর্তমানে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিক খেলায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

মন্তব্যসমূহ